১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সদস্য আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৫০৯

যশোরের বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সদস্যকে আটক করা হয়েছে। পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে তাঁদের আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে রাব্বি বিশ্বাস (২৬) এবং শিবনাথপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে আব্দুল মাজেদ (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে বেনাপোল বাজারের মেয়র মার্কেটের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় রাব্বি বিশ্বাসকে আটক করা হয়। তিনি একটি পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন আসামি বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে বারপোতা বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে আব্দুল মাজেদকে আটক করা হয়। তাঁকেও একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, আটক দুজনকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

তবে তাঁদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।

সর্বাধিক পঠিত

ঝিকরগাছায় একাধিক মামলার আসামি ‘ব্যাকা কামরুল’ আটক

বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সদস্য আটক

আপডেট: ১০:১৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬