১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৩৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৫৬৯

যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা মেহেরুল্লাহ রেলস্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. মোস্তাফিজুর রহমান ওরফে বাপ্পি (৩০)। তিনি সদর উপজেলার সরদার বাগডাঙ্গা গ্রামের মফিজুর রহমানের ছেলে।
ডিবি সূত্র জানায়, এসআই শেখ আবু হাসানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে বাপ্পির হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ হাজার টাকা।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মো. মোস্তাফিজুর রহমান ওরফে বাপ্পির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বাধিক পঠিত

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের প্রকাশ্য অনুসন্ধানের অনুমোদন

যশোরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: ০১:৩৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫