০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

যশোরে গোসলের ভিডিও ধারণ নিয়ে শক্রতা: গৃহবধূর বাড়িতে হামলা, আহত ৪

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৫৯১

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বড় বালিয়াডাঙ্গা গ্রামে এক গৃহবধূর গোসলের ভিডিও ধারণকে কেন্দ্র করে সৃষ্ট শক্রতার জেরে এক বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। গত ১৭ অক্টোবর সংঘটিত এই হামলায় একই পরিবারের চার সদস্য রক্তাক্ত জখম হয়েছেন।
এ ঘটনায় শুক্রবার রাতে গৃহবধূর শাশুড়ি রঙ্গিলা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন ওই গ্রামের মুরসালিন ওরফে সালমান, তার ভাই তানভীর হোসেন, তোতা, মাসুদ, ইমামুল ও লিয়ন।
মামলার এজাহারে রঙ্গিলা বেগম অভিযোগ করেন, আসামি মুরসালিন দীর্ঘদিন ধরে তার পুত্রবধূকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় মুরসালিন প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন। এর অংশ হিসেবে গত কয়েকদিন আগে তিনি গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা মুরসালিনের মোবাইল ফোনটি কেড়ে নেয় এবং পরে ফেরত দেয়।
এই ঘটনার প্রতিশোধ নিতেই গত ১৭ অক্টোবর সকাল ১১টার দিকে মুরসালিন ও তার সহযোগী আসামিরা চাইনিজ কুড়াল, শাবলসহ ধারালো অস্ত্র নিয়ে রঙ্গিলা বেগমের বাড়িতে হামলা চালায়। হামলায় রঙ্গিলা বেগমের বড় ছেলেকে কুপিয়ে জখম করা হয়। তাকে বাঁচাতে গেলে রঙ্গিলা বেগম, তার জা বৃষ্টি খাতুন এবং স্বামী মোশারেফকেও মারধর করে আহত করা হয়। হামলার পর অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ হওয়ার পর রঙ্গিলা বেগম থানায় মামলাটি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই তানিম ইসলাম জানিয়েছেন, অভিযুক্ত আসামিরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

শার্শায় ৪০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরে গোসলের ভিডিও ধারণ নিয়ে শক্রতা: গৃহবধূর বাড়িতে হামলা, আহত ৪

আপডেট: ০১:১৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫