০২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

রূপপুর প্রকল্পে কর্মরত দোভাষীর মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৫৭০

ঈশ্বরদী (পাবনা): রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক দোভাষীর মরদেহ ঈশ্বরদীর একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর এলাকার একটি বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
মৃত দোভাষীর নাম আনোয়ার আহমেদ (৫২)। তিনি চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র। তিনি দীর্ঘ আট বছর ধরে রুশ কোম্পানি নিকিমথে দোভাষী হিসেবে কাজ করতেন এবং গত এক বছর ধরে দিয়ার সাহাপুরে হাবিবুর রহমান হাবুর বাড়িতে ভাড়া থাকতেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, কিছুদিন আগে আনোয়ার আহমেদ স্ত্রীসহ ছুটিতে নিজ বাড়ি চট্টগ্রাম গিয়েছিলেন। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে স্ত্রীকে চট্টগ্রামে রেখে তিনি একাই দিয়ার সাহাপুরের ভাড়া বাসায় ফেরেন। বাসায় ফেরার পর রাত হয়ে গেলেও স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পারায় স্ত্রী রিপা ঈশ্বরদীতে প্রতিবেশী সাবিনা ইয়াসমিনকে ফোনে তার স্বামীর খোঁজ নিতে অনুরোধ করেন।
পরে সাবিনা ইয়াসমিন আনোয়ার আহমেদের ঘরে গিয়ে দেখতে পান, তিনি মেঝে মোছার কাপড় হাতে অচেতন অবস্থায় পড়ে আছেন। তাৎক্ষণিক প্রতিবেশীরা পুলিশে খবর দিলে ঈশ্বরদী থানার এসআই লতিফুর রহমান ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ আনোয়ার আহমেদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং লাশ উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে মরদেহ থানায় নিয়ে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বাধিক পঠিত

যশোরে চোর সন্দেহে গণপিটুনি, গুরুতর আহত

রূপপুর প্রকল্পে কর্মরত দোভাষীর মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যু

আপডেট: ১২:৪৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫