ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ধাক্কা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমান চলাচল শুরু হলেও এখনো উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট বিলম্ব হচ্ছে, যার ফলে বিদেশগামী, বিশেষ করে ট্রানজিট যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বিমানবন্দর সূত্র জানায়, শনিবার রাতে নির্ধারিত অনেক ফ্লাইট রবিবার সকালে ছেড়েছে। কোনো কোনো ফ্লাইট ছাড়তে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিলম্ব হয়েছে। রবিবার সকালে নির্ধারিত ফ্লাইটগুলোও দুই থেকে তিন ঘণ্টা দেরিতে ছাড়ছে।
উল্লেখ্য, শনিবার দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের সঙ্গে সেনা, নৌবাহিনী ও বিজিবি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় সাত ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ থাকার পর রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিমান চলাচল স্বাভাবিক হয়। এ সময় কয়েকটি ফ্লাইট সিলেট ও চট্টগ্রামে অবতরণ করে।
এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও অর্থ মন্ত্রণালয় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রতিবেদন দিতে বলা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কমিটি কার্গো সেকশনের ক্ষয়ক্ষতি নিরূপণ করবে।
০২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম:
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের প্রভাব: ফ্লাইট বিলম্বে যাত্রীদের ভোগান্তি
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:৩৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- ৫৬৫
সর্বাধিক পঠিত



























