০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

শালিখায় মিলাদের মিষ্টি কম দেওয়ায় ক্ষোভ, ছাত্রকে ছুরিকাঘাত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৫৬৮

মাগুরা (শালিখা): জুমার নামাজের পর মিলাদের মিষ্টি (জিলিপি) কম দেওয়ায় ক্ষোভে এক মাদ্রাসাছাত্রকে ধারালো চাকু দিয়ে কুপিয়েছে একই মহল্লার এক বখাটে যুবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে শালিখার শতখালী গ্রামের সাবেক চেয়ারম্যান আবু হেনার বাড়ির পাশে মসজিদের সামনের রাস্তায়।
আহত ছাত্রের নাম জিসান (১৫), সে শতখালী হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র এবং নিয়মিত মসজিদে আজান দেয় ও নামাজ পড়ে। স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে জিসান মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করছিল। এ সময় তোফায়েল পাটোয়ারীর ছেলে শিপন পাটোয়ারী (১৯) মিষ্টি কম দেওয়ার অভিযোগ করে ক্ষুব্ধ হয়।
আহত জিসান জানায়, রাতে এশার আজান দিয়ে নামাজ শেষে বাড়ির দিকে রওনা হওয়ার সময় আগে থেকেই ওত পেতে থাকা শিপন পাটোয়ারী তাকে ডাক দেয় এবং কিছু বুঝে ওঠার আগেই ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। জিসানের চিৎকারে মসজিদের মুসল্লি ও পাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে তাকে বাঁচাতে প্রতিবেশী হয়জার স্ত্রী হাওয়া বেগম (৫০) এগিয়ে আসেন। এ সময় শিপন তাকেও আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা জিসানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।
পরে জিসানের বাবা জহির সিকদার, মা ও দাদী তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা শেষে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে জিসান এবং আহত হাওয়া বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গোপন সূত্রে জানা গেছে, হামলাকারী শিপন পাটোয়ারী একজন নেশাগ্রস্ত ও বখাটে যুবক। সে এলাকার বিভিন্ন চুরি ও অপকর্মের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে চুরির মামলাও রয়েছে। তার চাচা স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় সে কাউকে ভয় পায় না বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া জানান, তারা ঘটনাটি সম্পর্কে জেনেছেন এবং ভুক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

জনগণকেন্দ্রিক বাংলাদেশ-ভারত সম্পর্ক চান দুই দেশের স্পিকার-হাইকমিশনার

শালিখায় মিলাদের মিষ্টি কম দেওয়ায় ক্ষোভ, ছাত্রকে ছুরিকাঘাত

আপডেট: ১২:৩৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫