বসুন্ধরা গ্যাসের সিলিন্ডারে অন্য কোম্পানির গ্যাস রিফিল করে বিক্রির অপরাধে যশোরের এক ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে শহরের পালবাড়ি এলাকায় পরিচালিত এক অভিযানে এই জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বসুন্ধরা গ্যাস কোম্পানির পক্ষ থেকে একটি অভিযোগ আসে। অভিযোগে বলা হয়, পালবাড়ির মেসার্স সোনালী ট্রেডার্স তাদের অনুমোদিত বিক্রেতা না হয়েও বেআইনিভাবে বসুন্ধরার সিলিন্ডারে অন্য কোম্পানির গ্যাস রিফিল করে বিক্রি করছে।
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দোকানটির গোডাউনে বসুন্ধরা ব্র্যান্ডের একাধিক সিলিন্ডার পাওয়া যায়, যেগুলোতে অন্য কোম্পানির গ্যাস রিফিল করা ছিল। এই অপরাধে দোকান মালিক মশিয়ার রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
০২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম:
বসুন্ধরার সিলিন্ডারে অন্য কোম্পানির গ্যাস রিফিল: যশোরে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- ৫৬৬
সর্বাধিক পঠিত



























