০৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

যশোরে বৈদ্যুতিক তার চুরির সময় দুই যুবক হাতেনাতে আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৫৫৯

যশোর শহরের চাঁচড়া রায়পাড়ায় বৈদ্যুতিক তার চুরির সময় দুই যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃতরা হলেন— চাঁচড়া রায়পাড়ার রফিকুজ্জামানের ছেলে বিপ্লব (২৮) এবং একই এলাকার মৃত আবুল ফজলার ছেলে শুকুর আলী (২৮)।
ঘটনাটি ঘটে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে। ইলেকট্রনিক পণ্য ব্যবসায়ী শফিকুজ্জামানের ছেলে আরিফুজ্জামান নিঝুম জানান, তারা চাঁচড়া রায়পাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে দোতলা ভবনের ওপরের তলায় থাকেন এবং নিচতলায় তাদের ব্যবসার গোডাউন রয়েছে।
শনিবার সকালে নিচতলা থেকে শব্দ শুনে আরিফুজ্জামান নিঝুম নিচে নেমে দেখতে পান, শুকুর আলী গোডাউন থেকে দুই কয়েল বৈদ্যুতিক তার চুরি করে পালানোর চেষ্টা করছেন। এ সময় পরিবারের সদস্যদের সহায়তায় তাকে আটক করা হয়। পরে বাইরে এসে দেখা যায়, বিপ্লব নামে আরেক যুবক আরও এক কয়েল বৈদ্যুতিক তারসহ দাঁড়িয়ে আছেন। স্থানীয়দের সহায়তায় তাকেও আটক করা হয় এবং পরে দু’জনকেই পুলিশে সোপর্দ করা হয়।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই শুভ কুমার রায় জানান, স্থানীয়রা দুই যুবককে বৈদ্যুতিক তার চুরির সময় হাতেনাতে ধরে তাদের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, ব্যবসায়ী শফিকুজ্জামান জানান, আটক বিপ্লব তার ভাইপো। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। নিজের পরিবারের সম্পত্তি থেকেই চুরির চেষ্টা করায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যশোরে বৈদ্যুতিক তার চুরির সময় দুই যুবক হাতেনাতে আটক

আপডেট: ১২:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫