০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৫৭৮

সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক সাধারণ সভা-২০২৫ শনিবার সকালে প্রেসক্লাব যশোরের শহীদ গোলাম মাজেদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এসএম সোহেল। সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ এবং সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং প্রধান বক্তা ছিলেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী।
প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম তাঁর বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট শাসনের পতনের সময় যারা রাজপথে থেকে সাংবাদিকতা করেছেন, তারা এখনও মাঠে আছেন। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী সরকারের দমননীতির কারণে যশোরে আন্দোলনে ৮৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী সাংবাদিকদের জাতির বিবেক হিসেবে উল্লেখ করে বলেন, একটি মানবিক বাংলাদেশ গড়তে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। তিনি সাংবাদিক ইউনিয়ন যশোরের যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, কিছু গণমাধ্যম ভয়ভীতির কারণে দায়িত্ব পালন থেকে বিরত থেকেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনিসুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর বাবু এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান প্রমুখ।

সর্বাধিক পঠিত

জনগণকেন্দ্রিক বাংলাদেশ-ভারত সম্পর্ক চান দুই দেশের স্পিকার-হাইকমিশনার

সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত

আপডেট: ১২:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫