০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৫৮২

সীমান্তে বিজিবির তৎপরতা: কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনভর চালানো বিশেষ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার সীমান্তবর্তী এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২ কোটি ১১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ি এবং একটি পিকআপসহ বাসমতী চাল জব্দ করা হয়।
তিনি আরও জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়।

সর্বাধিক পঠিত

জনগণকেন্দ্রিক বাংলাদেশ-ভারত সম্পর্ক চান দুই দেশের স্পিকার-হাইকমিশনার

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট: ১২:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫