ঘুষকাণ্ডে গ্রেপ্তার শামীমা আক্তারকে সাময়িক বরখাস্ত করলো আইআরডি
ঘুষ গ্রহণের অভিযোগে বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে গ্রেপ্তারের পর এবার তাকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক পত্রে গত ১৬ অক্টোবর এই আদেশ দেওয়া হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, যেহেতু রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক গ্রেপ্তার হয়েছেন এবং সরকার তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করে, সেহেতু তাকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে শামীমা আখতার খোরপোষ ভাতা পাবেন বলে জানিয়েছে আইআরডি।
গত ৭ অক্টোবর দুদক শামীমা আক্তারকে গ্রেপ্তার করে। এর আগে ৬ অক্টোবর বিকেলে দুই লাখ ৭৬ হাজার টাকাসহ হাসিব হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে দুদক। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে শামীমাকে গ্রেপ্তার করা হয়।
দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাহউদ্দীন সাংবাদিকদের জানান, ঘুষের টাকা উদ্ধারের ঘটনায় ৭ অক্টোবর সকালে শামীমাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। পরে দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
উপপরিচালক সালাহউদ্দীন আরও বলেন, এই ঘুষের টাকার পেছনে যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, শামীমা বেনাপোল কাস্টমস হাউজের ৬ নম্বর শুল্কায়ন গ্রুপের রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
শিরোনাম:
ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেপ্তার: বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শামীমা সাময়িক বরখাস্ত
-
নিউজ ডেস্ক - আপডেট: ১১:২৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- ৫৬২
সর্বাধিক পঠিত


























