০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সিইপিজেডে ১৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, ক্ষয়ক্ষতি তদন্তে দুই কমিটি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৫৮৪

চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় ১৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের টানা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সিইপিজেড ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. জাকির জানান, শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তিনি বলেন, “আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে কিছুটা। তবে পুরোপুরি নির্বাপিত করা যায়নি এখনও। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।”
তিনি আরও জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের সঙ্গে সেনা, নৌ, বিমান বাহিনী এবং বিজিবি সদস্যরাও সহায়তা করেছেন।
জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আসার আগেই কারখানার ভেতরের বেশিরভাগ অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ওপরের দুটি ফ্লোরের ছাদ ও দেয়াল ধসে পড়ায় ক্ষতির মাত্রা আরও বেড়েছে।
এদিকে, এই অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয়ের জন্য দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বেপজার পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দুটি যথাক্রমে ৭ ও ১৫ দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত ‘আদম ক্যাপ’ নামের একটি কারখানার ৮ তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা নিচের দুটি ফ্লোরেও ছড়িয়ে পড়ে। কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও তোয়ালে তৈরি হতো। প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়ায় এবং তা নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ ১৭ ঘণ্টা সময় লাগে।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সিইপিজেডে ১৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, ক্ষয়ক্ষতি তদন্তে দুই কমিটি

আপডেট: ০৬:১৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫