আর কিছুক্ষণের মধ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হতে চললেও, শেষ মুহূর্তেও অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে জুলাই যোদ্ধাদের গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটি তাদের তিন দফা দাবি মানা না হলে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়ার পূর্বঘোষিত অবস্থানে অনড়। সরকারের পক্ষ থেকে এবং জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে শেষ মুহূর্ত পর্যন্ত এনসিপিকে আনার চেষ্টা চালানো হলেও তা সফল হয়নি।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব অভিযোগ করে বলেন, “এর আগে সরকার বিএনপির মতামতকে প্রাধান্য দিয়ে একপাক্ষিক জুলাই ঘোষণাপত্র দিয়েছিল। এবারও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ একইভাবে একপাক্ষিকভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের সুস্পষ্ট দাবি না মানা পর্যন্ত এনসিপি স্বাক্ষর করবে না।”
এদিকে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে জুলাই যোদ্ধারা তাদের তিন দফা দাবিতে অবস্থান নেন। তাদের দাবিগুলো হলো— ১. জুলাই সনদ সংশোধন, ২. সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা, এবং ৩. জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া।
অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য বরাদ্দ আসন ছাড়তে অনুরোধ করা হলেও বিক্ষোভকারীরা সরে না যাওয়ায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
জুলাই যোদ্ধাদের সরাতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীরা কয়েকটি গাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীও মাঠে নামে। বর্তমানে জাতীয় সংসদ সংলগ্ন খামারবাড়ি এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। জুলাই যোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে সরে যাওয়ায় এলাকাটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
শিরোনাম:
সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ না দেওয়ায় অনড় ‘এনসিপি’, সংসদ ভবনের সামনে সংঘর্ষ ও ভাঙচুর
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৬:০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- ৫৫৫
সর্বাধিক পঠিত


























