০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

যশোরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন, বাড়িভাড়া-চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৫৮২

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য মূল বেতনের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে যশোরে মানববন্ধন করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বুধবার সকালে শিক্ষক-কর্মচারীরা প্রেসক্লাব যশোরের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা জানান, যশোর জেলায় প্রায় ১,৩০০ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদ্রাসা) রয়েছে। এর মধ্যে প্রায় ৬০০ স্কুল, ৪০০ কলেজ ও ৩০০ মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের প্রাণের দাবি হলো, অবিলম্বে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান করা।
বক্তারা হুঁশিয়ারি দেন যে, দ্রুত সময়ের মধ্যে এই দাবিগুলো পূরণ করা না হলে শিক্ষক-কর্মচারীরা দেশব্যাপী কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবেন।
যশোরের এমএসটিপি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মাহিদিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আজমিনুর রহমান বিদ্যুৎ, করিচাডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক আজগর আলী, ভাতুড়িয়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান প্রমুখ।

সর্বাধিক পঠিত

শার্শায় ৪০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন, বাড়িভাড়া-চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি

আপডেট: ০৬:০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫