যশোর জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২০২৬ এর জন্য জামায়াত সমর্থিত প্যানেল ‘লইয়ার্স কাউন্সিল’ সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন আব্দুল লতিফ এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ওয়াজিউর রহমান।
বুধবার (১৫ অক্টোবর ২০২৫) লইয়ার্স কাউন্সিলের এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলের উপদেষ্টা ইমামুল হাসান।
আলমগীর সিদ্দিকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান, মনজুর কাদের আশিক, আলমগীর সিদ্দিক, মনিরুল ইসলাম, শাহরিয়ার হক রিফাত, রুহিন বালুজ, রোকনুজ্জামান, রেজাউল করিম, আজহারুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুর রহমান সোহাগ, তাজউদ্দীন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা লইয়ার্স কাউন্সিলের ঘোষিত প্রার্থীদের জন্য সকলের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন। এ প্যানেলের অন্য প্রার্থীদের নামও দ্রুত প্রকাশ করা হবে বলে সভায় জানানো হয়েছে।
০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
যশোর জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২০২৬: জামায়াত সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী আব্দুল লতিফ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০২:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- ৫৮২
সর্বাধিক পঠিত



























