০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া ডিবিতে বড় রদবদল: ওসিসহ তিন কর্মকর্তা ক্লোজড

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬২৬

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সহ তিন কর্মকর্তাকে আকস্মিকভাবে ক্লোজড (সংযুক্ত) করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে স্বাক্ষর করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।
ক্লোজড হওয়া কর্মকর্তারা হলেন—
১. ডিবির ইনচার্জ ইকবাল বাহার
২. ডিবির ইন্সপেক্টর রাকিব হোসেন
৩. এসআই মোহাম্মদ ফজলুল হক
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ‘প্রশাসনিক কারণে’ এই তিন কর্মকর্তাকে রাজশাহী রেঞ্জের আরআরএফ-এ (RRF – Range Reserve Force) সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। একই আদেশে তাদের মঙ্গলবারই আরআরএফ, রাজশাহীতে যোগদানের উদ্দেশ্যে ছাড়পত্র প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা তিন কর্মকর্তার রাজশাহী রেঞ্জে সংযুক্ত হওয়ার আদেশের কপি হাতে পেয়েছেন এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করে জানাতে পারেননি যে হঠাৎ কী কারণে এই তিন কর্মকর্তাকে ক্লোজড করা হলো।

সর্বাধিক পঠিত

হাইকোর্টের ৩ মাসের সময়, তবুও চৌগাছা কাচার বাজার দখলের অভিযোগ

বগুড়া ডিবিতে বড় রদবদল: ওসিসহ তিন কর্মকর্তা ক্লোজড

আপডেট: ০২:২৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫