০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

নারীদের অধিকার নিশ্চিতকরণে তারেক রহমানের ৩১ দফার প্রচার: সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৫৯৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের’ ৩১ দফার অংশ হিসেবে নারীদের অধিকার সুনিশ্চিত করার দাবিতে উঠান বৈঠক করলেন যশোর জেলার শার্শা-১ আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর), শার্শার ৮ নং কায়বা ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডে এই সভা অনুষ্ঠিত হয়। আজিজুর রহমান মোড়লের সভাপতিত্বে এই উঠান বৈঠকটি আয়োজিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মফিকুল হাসান তৃপ্তি বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় মা-বোন, কৃষক, শ্রমিক এবং খেটে খাওয়া সাধারণ মানুষের উন্নয়নের জন্য সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, এই ৩১ দফার ভিত্তিতেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের রাষ্ট্র পরিচালিত হবে এবং এর মাধ্যমে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি আরও আশ্বস্ত করেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের অধিকার ও মর্যাদা বহুগুণ বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে তাদের কার্যকর ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ তাজ উদ্দিন, সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, আইন বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মোনায়েম হোসেন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাকিবুল হাসান রিপন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম শহীদ, যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি সদস্য (সাবেক কৃষক দলের সভাপতি) মোঃ মোস্তাফিজুর রহমান, বেনাপোল যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান মির্জা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য রাইয়ান এবং ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোঃ বিপ্লব সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কামরুজ্জামান মুন্না।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নারীদের অধিকার নিশ্চিতকরণে তারেক রহমানের ৩১ দফার প্রচার: সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি

আপডেট: ০৭:৫৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫