যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র (পাইপগান) ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মূল আসামি পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
অভয়নগর আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর দিবাগত রাত ২টা থেকে সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত ক্যাপ্টেন সানজিদ আহমেদ (২ ইবি)-এর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে আজহারুল নামের এক ব্যক্তির বাড়ির পাশের লাকড়ির স্তূপ থেকে অস্ত্র ও কার্তুজগুলো উদ্ধার করা হয়।
অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সানজিদ আহমেদ জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনি প্রক্রিয়ার জন্য অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বলেন, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় জব্দ রাখা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
শিরোনাম:
যশোরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, আসামি পলাতক
-
নিউজ ডেস্ক - আপডেট: ০২:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- ৫৬৩
সর্বাধিক পঠিত


























