০৭:১১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৫ বাংলাদেশি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৫৮২

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির বাঘাডাংগা বর্ডার আউট পোস্টের (বিওপি) টহল দল তাদের আটক করে।
বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাঘাডাংগা গ্রামের সীমান্ত পিলার ৬০/৩৭ আর থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মো. শফিকুল ইসলামের জমিতে নিয়মিত টহল দেওয়ার সময় হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে দলটি তাদের আটক করে। আটককৃতদের মধ্যে দুজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

শার্শায় ৪০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৫ বাংলাদেশি আটক

আপডেট: ০২:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫