০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

যশোরে পৃথক হামলায় আহত ৩, হাসপাতালে ভর্তি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৫৬১

জেলার তিনটি স্থানে পৃথক হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন সদর উপজেলার শেখহাটি দক্ষিণপাড়া গ্রামের রাহাত হাসান (৩২), চৌগাছার মুক্তারপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৬৫) এবং ঝিকরগাছার বারবাকপুর গ্রামের আব্দুল হাকিম (১৯)। গুরুতর অবস্থায় তাদের সকলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোটরসাইকেলের তেল বাকি না দেওয়ায় হামলা:
আহত রাহাত হাসান জানান, তার শেখহাটি বাবলাতলায় একটি দোকান আছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় দুই যুবক শিহাব ও শাকিল বাকিতে তেল কিনতে তার দোকানে আসে। তিনি বাকি দিতে অস্বীকার করায় শিহাব ও শাকিল তাকে এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে মারধর:
অন্যদিকে, চৌগাছার মুক্তারপুর গ্রামের জাহাঙ্গীর আলমের সঙ্গে স্থানীয় আজিজুল হাসান ওরফে মনির বাড়ির পাশের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মনি সেই জমি দখল করতে এলে জাহাঙ্গীর হোসেন বাধা দেন। এ সময় মনির নেতৃত্বে বাবলুসহ অজ্ঞাতপরিচয় ৪/৫ জন তাকে মারধর করে জখম করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পারিবারিক বিরোধের জেরে যুবককে কোপ:
একই দিনে বিকাল সাড়ে ৩টার দিকে ঝিকরগাছার বারবাকপুর গ্রামের আব্দুল হাকিমের সঙ্গে বড় শাকিলের পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে শাকিল ও তার স্ত্রী শাপলা বেগম আব্দুল হাকিমকে কুপিয়ে জখম করেন। পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যশোরে পৃথক হামলায় আহত ৩, হাসপাতালে ভর্তি

আপডেট: ০২:৩০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫