০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

রাসায়নিক গুদামে আগুন: ১৬ জনের মৃত্যু, সাড়ে ৭ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৫৬৪

ঢাকার রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় একটি রাসায়নিকের গুদাম ও পাশের পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় ঘটনাস্থলে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সাড়ে সাত ঘণ্টা পরও রাসায়নিকের গুদামের আগুন নেভানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজে যোগ দেয়। তারা পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনলেও রাসায়নিকের গুদামটিতে সন্ধ্যার পরেও আগুন জ্বলছিল।
এই ঘটনায় দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
ফায়ার সার্ভিস কর্মকর্তা তাজুল ইসলাম চৌধুরী জানান, “গার্মেন্টস অংশের সার্চিং অপারেশন শেষে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে মোট ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।” মৃতদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে তিনি বলেন, চারতলা গার্মেন্ট কারখানার টিনের ছাদে যাওয়ার গ্রিলের দরজাটি তালা মারা ছিল। এ কারণে বিস্ফোরণ ও বিষাক্ত গ্যাসের (টক্সিক গ্যাস) কারণে শ্রমিকরা দ্রুত সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং উপরে বা নিচে কোথাও সরতে পারেননি।
এদিকে, রাসায়নিক গুদামের নাম নিয়েও বিভ্রান্তি রয়েছে। ফায়ার সার্ভিস প্রথমে গুদামটির নাম ‘কসমিক ফার্মা’ বললেও পরে বোর্ডের নাম ‘শাহ আলম কেমিকেলস’ লেখা দেখা যায়। স্থানীয়রা গুদামটির নাম ‘আলম ট্রেডার্স’ বলেও উল্লেখ করেছেন। পাশের পোশাক কারখানার নামও কেউ আরমান গার্মেন্টস, আবার কেউ জি এম ফ্যাশনস বলেছেন। সেখানে একাধিক কারখানা ছিল কি না, তা ফায়ার সার্ভিস নিশ্চিত করতে পারেনি।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসায়নিক গুদামে আগুন: ১৬ জনের মৃত্যু, সাড়ে ৭ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন

আপডেট: ০৮:১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫