০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

ঝিনাইদহে স্বামীর তালাবদ্ধ দোকান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৫৬৩

ঝিনাইদহ শহরতলীর গোপীনাথপুর এলাকার স্বামীর তালাবদ্ধ কাঠের দোকানঘর থেকে তাসলিমা খাতুন নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) রাতে মৃতদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই নিহতের স্বামী লাল মিয়া পলাতক রয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপীনাথপুর গ্রামের কাঠমিস্ত্রী লাল মিয়া ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে একটি দোকানে ফার্নিচার তৈরির কাজ করেন। রবিবার সকালে লাল মিয়ার সঙ্গে তার স্ত্রী তাসলিমা খাতুনও দোকানে এসেছিলেন।
বিকেলে তাদের ছেলে বাড়িতে এসে বাবা-মা কাউকেই খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তাদের কাঠের দোকানে গিয়ে ঘরের ভেতরে মায়ের (তাসলিমা খাতুন) মৃতদেহ দেখতে পায় এবং পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটি একটি হত্যাকাণ্ড হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ঘটনার পর থেকে স্বামী লাল মিয়া পলাতক রয়েছেন।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে স্বামীর তালাবদ্ধ দোকান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট: ০৭:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫