শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নগদ অর্থ প্রদান করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশে এই সহায়তা প্রদান করা হয়।
সোমবার চৌগাছা উপজেলায় এবং মঙ্গলবার ঝিকরগাছা উপজেলার পূজা মণ্ডপগুলোতে এই অর্থ বিতরণ করেন যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান।
অর্থ বিতরণের সময় বিএনপি নেতা মিজানুর রহমান খান বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজন যাতে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, বিএনপি সে বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করছে। তিনি আরও উল্লেখ করেন যে, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বর্তমানে কিছু মহল দেশে সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা রুখতে তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
এ সময় অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আলীবদ্দি খান আলী প্রমুখ নেতৃবৃন্দ।
০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনাম:
দুর্গাপূজা উপলক্ষে চৌগাছা ও ঝিকরগাছায় বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:৫২:০৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- ৫৬৪
সর্বাধিক পঠিত


























