যশোরের কেশবপুরে আজ বুধবার সকালে বজ্রপাতে শামিম হোসেন (২৫) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামের আবু সাঈদ সরদারের ছেলে।
স্থানীয় সূত্র মতে, শামিম হোসেন সকালে সাগরদত্তকাটি গ্রামের আমতলা এলাকায় একটি মৎস্য ঘেরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা হলেও, পথেই তাঁর মৃত্যু হয়।
জানা যায়, নিহত শামিম দীর্ঘদিন ধরে মাছ চাষের সঙ্গেই যুক্ত ছিলেন। তাঁর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী এবং তিন বছরের এক শিশুপুত্রকে রেখে গেছেন।
০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
শিরোনাম:
কেশবপুরে মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:৪৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- ৫৯৮
সর্বাধিক পঠিত



























