১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

পাটগ্রাম সীমান্তে পাথর শ্রমিকদের লক্ষ্য করে বিএসএফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৫০১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে পাথর উত্তোলনকারী বাংলাদেশি শ্রমিকদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ ঘটনায় সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার বুড়িমারী ইউনিয়নের পশ্চিম বামনদল গ্রামের বিপরীতে ভারতের মেকলিগঞ্জ মহকুমার বিএসবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পশ্চিম বামনদল সীমান্তের ৮৩৭ নম্বর প্রধান পিলারের ৪ নম্বর সাবপিলার-সংলগ্ন সানিয়াজান নদীর শূন্যরেখা বরাবর কয়েকজন বাংলাদেশি শ্রমিক সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করছিলেন। এ সময় ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁদের পাথর উত্তোলনে বাধা দেন।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে বিএসএফ সদস্যরা শ্রমিকদের ধাওয়া করলে তাঁরা প্রাণভয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন। এ সময় বিএসএফ সদস্যরাও সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অংশে প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে।

শ্রমিকদের চিৎকার শুনে স্থানীয় ১৫ থেকে ২০ জন বাসিন্দা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এসে বিএসএফ সদস্যদের প্রতিরোধের চেষ্টা করেন। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দ্রুত নদী পার হয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যান বলে বিজিবি সূত্রে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধীন বুড়িমারী স্থলবন্দর বিজিবি কোম্পানি সদর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সন্ধ্যায় সংশ্লিষ্ট সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএসএফ সদস্যদের সীমান্ত অতিক্রম এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগের বিষয়ে প্রতিবাদ জানায় বিজিবি। তবে বিএসএফ সদস্যরা সীমান্ত অতিক্রম ও গ্রেনেড নিক্ষেপের ঘটনা অস্বীকার করেন বলে বিজিবি সূত্রে জানা গেছে।

রংপুর ৬১ ব্যাটালিয়ন (তিস্তা-২)-এর সহকারী পরিচালক (এডি-অবস) কারিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাথর উত্তোলনের সময় বিএসএফ শ্রমিকদের বাধা দেয়। এ সময় ঢিল ছোড়ার ঘটনা ঘটলে বিএসএফ সদস্যদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে তাঁরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ভয় দেখানোর চেষ্টা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। বিজিবির পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে।

সীমান্তে এ ধরনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।

সর্বাধিক পঠিত

পাটগ্রাম সীমান্তে পাথর শ্রমিকদের লক্ষ্য করে বিএসএফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ

পাটগ্রাম সীমান্তে পাথর শ্রমিকদের লক্ষ্য করে বিএসএফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ

আপডেট: ১২:৩৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬