০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

পাঁচবিবিতে ৮৯ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৫০৭

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৮৯ লাখ ১০ হাজার টাকা মূল্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসংবলিত কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় মূর্তি ভারতে পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধুরইল এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ধুরইল গ্রামের মৃত জগা মাহাতর ছেলে সন্তোষ মাহাত (৩৫) এবং পূর্ব বালিঘাটা গ্রামের মৃত ধীরেন রায়ের ছেলে সুজন রায় (৩৪)।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে, ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মূর্তি পাচারের তথ্য পায়। পরে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে ধুরইল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কষ্টিপাথরের মূর্তিসহ দুজনকে আটক করা হয়।

উদ্ধার করা মূর্তিটির মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মূর্তিটি ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। তবে এর উৎস, ঐতিহাসিক গুরুত্ব এবং পাচারচক্রের সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বাধিক পঠিত

যশোরে মাদকসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ, ডিবির তিন কর্মকর্তাকে ঘিরে আলোচনা

পাঁচবিবিতে ৮৯ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

আপডেট: ০৫:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬