ঢাকা:
জাতীয় পার্টির রওশন এরশাদপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে নেওয়া হবে।
উল্লেখ্য, কাজী মামুনুর রশিদ এর আগেও একবার গ্রেফতার হয়েছিলেন। গত ৪ নভেম্বর ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন। তাঁর বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনাম:
জাতীয় পার্টির রওশনপন্থি মহাসচিব কাজী মামুনুর রশিদ গ্রেফতার
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:৩৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- ৫৬৭
সর্বাধিক পঠিত



























