পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবানের (টিটিপি) ১৭ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
আটককৃত ওই যুবকের কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র ও টাকা উদ্ধার করা হয়েছে।
এর আগেও নিহত হয়েছিলেন বাংলাদেশি
এর আগে, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) একই প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনীর অপর এক অভিযানে টিটিপির আরও ১৩ জন সন্ত্রাসী নিহত হয়েছিলেন। সেই অভিযানেও দুই থেকে তিনজন বাংলাদেশি নিহত হয়েছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছিল।
কর্তৃপক্ষ সে সময় উল্লেখ করেছিল, নিহত বাংলাদেশিরা ধর্মীয় শিক্ষা নেওয়ার অজুহাতে আফগানিস্তানে প্রবেশ করে সন্ত্রাসী গোষ্ঠী টিটিপির সঙ্গে যুক্ত হয়েছিলেন।
কারাকে যৌথ বাহিনীর অভিযান
গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাকের দর্শখেলের শাহ সেলিম থানার কাছে পাকিস্তানি সেনাবাহিনী এই অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মোট ১৭ জন নিহত হন।
নিরাপত্তাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, গোয়েন্দা সূত্রে তারা জানতে পারেন দুর্গম ওই অঞ্চলে মোলা নাজির গ্রুপের সদস্যরা রয়েছে। এরপর পাকিস্তান সেনাবাহিনীর ইউনিট, স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) এবং কাউন্টার টেররিজম বিভাগের (সিটিডি) সদস্যরা সেখানে যৌথ অভিযান পরিচালনা করেন।
আফগানিস্তানের সীমান্তঘেঁষা খাইবার পাখতুনখোয়ায় টিটিপি বেশ প্রভাবশালী। সীমান্তবর্তী এই অঞ্চলে বাংলাদেশির নিহত হওয়ার ঘটনাটি সেখানে বিদেশিদের উপস্থিতির বিষয়টি সামনে এনেছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনাম:
পাকিস্তানে টিটিপি অভিযানে নিহত ১৭ জঙ্গির মধ্যে এক বাংলাদেশি
-
নিউজ ডেস্ক - আপডেট: ১০:৪২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- ৫৬৯
সর্বাধিক পঠিত



























