০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মেয়াদ শেষে টাকা না পেয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মহাপরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮৩

প্রিমিয়াম জমার মেয়াদ শেষ হলেও টাকা ফেরত না পাওয়ায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মহাপরিচালকসহ চারজন কর্মকর্তার বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন এক রেল কর্মকর্তা।
সোমবার, শহরের ষষ্টিতলা এলাকার বাসিন্দা এবং রেল কর্মকর্তা মোশারেফ হোসেন বাদী হয়ে এই মামলাটি করেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ডিবি’র ওসিকে নির্দেশ দিয়েছেন।
অভিযুক্তরা ও মামলার বিবরণ
মামলার আসামিরা হলেন:
১. ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মহাপরিচালক ফখরুল ইসলাম।
২. মুখ্য নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম।
৩. সিএফও রুহুল আমিন হাওলাদার।
৪. কুষ্টিয়া সার্ভিস সেন্টারের ইনচার্জ জসিম উদ্দিন।
বাদী মোশারেফ হোসেন মামলায় উল্লেখ করেছেন যে, আসামিদের কথায় বিশ্বাস করে তিনি ২০১৪ সালের ২৬ আগস্ট একটি ১০ বছর মেয়াদি বীমা পলিসি গ্রহণ করেন। এই পলিসির শর্ত অনুযায়ী তিনি প্রতি বছর ১১ হাজার ১৮০ টাকা করে প্রিমিয়াম জমা দেন।
২০২৪ সালের ২৮ জুন পলিসির মেয়াদ শেষ হয়েছে। মেয়াদ শেষে লভ্যাংশসহ তাঁর মোট এক লাখ ৪০ হাজার ৬৮০ টাকা ফেরত পাওয়ার কথা ছিল। টাকা ফেরত পাওয়ার জন্য তিনি একাধিকবার ওই কর্মকর্তাদের কাছে গেলেও তাঁরা ‘আজ না কাল’ বলে কেবল কালক্ষেপণ করতে থাকেন। নিরুপায় হয়ে তিনি অবশেষে আদালতে মামলা করেছেন।

সর্বাধিক পঠিত

হাইকোর্টের ৩ মাসের সময়, তবুও চৌগাছা কাচার বাজার দখলের অভিযোগ

মেয়াদ শেষে টাকা না পেয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মহাপরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা

আপডেট: ১০:২২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫