যশোরের অভয়নগরে মাছ ব্যবসায়ী নসিব তালুকদারকে (৫১) চোর সন্দেহে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে নিহতের স্ত্রী তানিয়া বেগম ওরফে পারভীন বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় এই মামলাটি করেন।
এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে। আটককৃতরা হলেন অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা গ্রামের মৃত কৃষ্ণপদ বিশ্বাসের তিন ছেলে— গোবিন্দ বিশ্বাস, প্রদীপ বিশ্বাস ও তারাপদ বিশ্বাস এবং একই গ্রামের মৃত কমলেশ দত্তের ছেলে উত্তম দত্ত।
নিহত নসিব তালুকদারের আদি নিবাস বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার সাবোখালী গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী ও ছেলে বাপ্পি তালুকদারের সঙ্গে বসবাস করতেন এবং পেশায় মাছ ব্যবসা করতেন।
হত্যার বিবরণ ও পুলিশের পদক্ষেপ
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নসিব তালুকদার চা পানের উদ্দেশ্যে শ্বশুরবাড়ি থেকে গোপিনাথপুর বাজারে যান। পরদিন সকালে তাঁর স্ত্রী লোক মারফত জানতে পারেন, পার্শবর্তী সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাঁর স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে আছে। এজাহারে অভিযোগ করা হয়, কে বা কারা তাঁকে মৎস্যঘেরের মাছ চুরির অপবাদে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।
এর আগে, গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে নলামারা গ্রামের মৃত কৃষ্ণপদ বিশ্বাসের মৎস্যঘেরে মাছ চুরির সময় স্থানীয় মাছ শিকারিরা নসিব তালুকদারকে ধাওয়া করেছিল বলে জানা যায়। সকালে তাঁর মরদেহ নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম জানিয়েছেন, নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় জড়িত সন্দেহে আটক চারজনকে শনিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনাম:
যশোরে মাছ ব্যবসায়ী হত্যার ঘটনায় মামলা, আটক ৪
যশোরে মাছ ব্যবসায়ী হত্যার ঘটনায় মামলা, আটক ৪
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- ৫৬৫
সর্বাধিক পঠিত



























