যশোর: শহরের ঘোপ সেন্ট্রাল রোডের ‘কন্যা ভিলা’ থেকে নিগার সুলতানা (৬০) নামের এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার ফ্ল্যাটের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি অসুস্থতার কারণে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
হামিদপুর নারাঙ্গালী প্রাইমারি স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা নিগার সুলতানা প্রায় তিন বছর আগে অবসরে যান। তিনি অবিবাহিতা ছিলেন এবং ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় একাই বসবাস করতেন। তার পাঁচ বোন শহরের অন্যান্য এলাকায় থাকেন।
স্থানীয় ভাড়াটিয়ারা জানান, গত দুই-তিন দিন ধরে নিগার সুলতানার কোনো সাড়াশব্দ না পেয়ে তাদের সন্দেহ হয়। বৃহস্পতিবার সকালে তার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে তারা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তালা ভেঙে তার লাশ উদ্ধার করেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, নিগার সুলতানা দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং একাই থাকতেন। ঘরের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। এতে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে পুলিশি তদন্ত চলছে।
০২:৩০ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনাম:
যশোরে অবসরপ্রাপ্ত শিক্ষিকার মরদেহ উদ্ধার,
যশোরে অবসরপ্রাপ্ত শিক্ষিকার মরদেহ উদ্ধার,
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:৪৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- ৫৬১
সর্বাধিক পঠিত



























