০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
যশোরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে তিন ডাকাত আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০৪

যশোরের সদর উপজেলার হুদা রাজাপুর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের হাতে গণপিটুনি খেয়ে তিন ডাকাত আটক হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। গ্রামবাসী তাদের কাছ থেকে একটি কাটার ও একটি গাছি-দা উদ্ধার করে পরে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় হুদা রাজাপুর গ্রামের বাসিন্দা বাশিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
আটককৃতরা হলেন:
* শফিক মাতুব্বর (২৮), ফরিদপুরের সালথা উপজেলার যোগিকান্দা গ্রামের বাসিন্দা।
* সোহেল মাতুব্বর (৩০), ফরিদপুরের সালথা উপজেলার পুরুরা সাধুপাড়া গ্রামের বাসিন্দা।
* মনির হোসেন (২৫), ফরিদপুরের মধুখালী উপজেলার মেছড়দিয়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে ১০-১২ জনের একটি ডাকাত দল হুদা রাজাপুর গ্রামে প্রবেশ করে। তারা প্রথমে কুদ্দুস ডাক্তারের বাড়ির দিকে গেলে স্থানীয়রা ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার শুরু করে। পরে ডাকাত দলটি একই গ্রামের এনামুল হকের বাড়ির দিকে আসলে গ্রামবাসী তাদের ধাওয়া করে। এ সময় তিনজনকে আটক করা সম্ভব হলেও বাকি ৬-৭ জন পালিয়ে যায়।
আটককৃতদের গণপিটুনি দিয়ে গ্রামবাসী তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বুধবার আটককৃতদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর আসামি বোয়ালমারী এলাকার আব্দুল্লাহ এখনও পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে তিন ডাকাত আটক

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে তিন ডাকাত আটক

আপডেট: ১০:০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫