ময়মনসিংহের ভালুকায় শাশুড়ির দেওয়া গর্ভপাতের ওষুধ খেয়ে সুমি আক্তার (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ তার স্বামী সিয়াম এবং শাশুড়ি খোদেজা খাতুনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পানিহাদি গ্রামের বাসিন্দা সুমি আক্তারকে তার শাশুড়ি খোদেজা খাতুন কৌশলে গর্ভপাতের ওষুধ খাওয়ান। এতে সুমি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভালুকা সরকারি হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের চিকিৎসকরা সুমিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিলেও পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রোববার দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
এই ঘটনার পর পুলিশ সোমবার সকালে সুমির স্বামী ও শাশুড়িকে আটক করে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ কামাল আকন্দ জানান, এ বিষয়ে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম:
গর্ভপাতের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু, শাশুড়ি ও স্বামী আটক
গর্ভপাতের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু, শাশুড়ি ও স্বামী আটক
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:২১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- ৫৮৫
সর্বাধিক পঠিত



























