১০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ৬২ হাজার ট্যাপেন্টাডল, ৫০ বোতল কফ সিরাপ ও ২০০ ইয়াবা উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৬

যশোরের মনিরামপুর ও চৌগাছায় পৃথক অভিযান চালিয়ে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০ বোতল উইনসেরেক্স কফ সিরাপ ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি মিনি পিকআপ জব্দ এবং দুইজনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদের নেতৃত্বে এসআই মো. আমিরুল ইসলাম ও এসআই ওবায়দুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

ঝাঁপা ইউনিয়নের ডুমুরখালী-রাজগঞ্জ সড়কের কোমলপুর বাজার এলাকায় বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় একটি মিনি পিকআপ ওই এলাকায় পৌঁছালে সেটিকে থামার সংকেত দেওয়া হয়।

চালক ফারুক হোসেন জুয়েল (৩৯) গাড়িটি থামালে পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মিনি পিকআপের চালকের আসনের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ বোতল উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়।

পুলিশের হাতে আটক ফারুক হোসেন জুয়েল সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

অন্যদিকে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে চৌগাছা থানা পুলিশের এএসআই মো. আব্দুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় কলেজপাড়া এলাকায় অভিযান চালান।

অভিযানকালে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাকিল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করা হয়।

আটক শাকিল হোসেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানিয়েছে, পৃথক দুই অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এসব মাদকের উৎস ও এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বাধিক পঠিত

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানেও বাড়ছে খেলাপি ঋণ, তিন মাসে বেড়েছে ৫৬২ কোটি টাকা

যশোরে ৬২ হাজার ট্যাপেন্টাডল, ৫০ বোতল কফ সিরাপ ও ২০০ ইয়াবা উদ্ধার

আপডেট: ০৯:৩৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬