০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

যশোরে ছয় মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ‘শফি ড্রাইভার’ গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৫০৮

যশোরের বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শফিয়ার রহমান ওরফে ‘শফি ড্রাইভার’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ ও র‌্যাব-৩-এর যৌথ আভিযানিক দল।

র‌্যাব জানায়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি ডাকাতি, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে তারা।

এরই ধারাবাহিকতায় রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ও র‌্যাব-৩ ঢাকার একটি যৌথ দল বাহাদুরপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে ইউনুসের বসতবাড়িতে অবস্থানরত শফিয়ার রহমান ওরফে ‘শফি ড্রাইভার’কে গ্রেপ্তার করা হয়। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ থানার পিরোজপুর গ্রামের শামছুদ্দিন বিশ্বাসের ছেলে।

র‌্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শফিয়ার রহমানের বিরুদ্ধে ছয়টি মামলায় আদালতের ওয়ারেন্ট রয়েছে।

গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সর্বাধিক পঠিত

১৭ মাসেও তদন্ত হয়নি: রংপুরে ভূমি অধিগ্রহণে ‘সিন্ডিকেটের’ বিরুদ্ধে কোটি টাকা ঘুষের অভিযোগ

যশোরে ছয় মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ‘শফি ড্রাইভার’ গ্রেপ্তার

আপডেট: ০৫:৩২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬