০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

যশোরে পারিবারিক কলহে ভগ্নিপতির দায়ের কোপে শ্যালক আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৫০৭

যশোরে পারিবারিক কলহের জেরে ভগ্নিপতির ধারালো দা’র কোপে শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) যশোর সদর উপজেলার নাজির শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত শহিদুল ইসলাম ওই এলাকার সুলতান মিয়ার ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাগেরহাটের মোল্লাহাট এলাকার বাসিন্দা শহিদুল (৬৫) বর্তমানে নাজির শংকরপুর এলাকায় তার শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে শ্যালক শহিদুল ইসলামের সঙ্গে তার বিরোধ চলছিল।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত ভগ্নিপতি ধারালো দা দিয়ে শ্যালক শহিদুল ইসলামের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যান।

পরে আহত শহিদুল ইসলাম নিজেই যশোর জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর অভিযুক্ত ভগ্নিপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বাধিক পঠিত

১২ আগস্ট আকাশে বিরল পূর্ণ সূর্যগ্রহণ, ২৬ বছর পর ইউরোপের মূল ভূখণ্ডে দেখা যাবে মহাজাগতিক দৃশ্য

যশোরে পারিবারিক কলহে ভগ্নিপতির দায়ের কোপে শ্যালক আহত

আপডেট: ০৪:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬