০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

বেনাপোলে গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও উন্নত ড্রেনেজের আশ্বাস ইমাদের

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৫০৬

বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাদকমুক্ত সমাজ গঠন, রাস্তাঘাটের উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার আশ্বাস দেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গণসংযোগটি ৩ নম্বর ওয়ার্ডের প্রধান সড়ক ও বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন নেতাকর্মীরা।

গণসংযোগে বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ভবেরবেড় ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল, লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান ও হযরত আলী।

এ ছাড়া যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহসিন আলম এবং যুবনেতা মনির হোসেনসহ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে নেতারা বলেন, বেনাপোল এ অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনপদ হলেও সঠিক পরিকল্পনার অভাবে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় অবকাঠামোগত সমস্যা রয়েছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়।

তারা বলেন, দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে পরিকল্পিতভাবে রাস্তাঘাট উন্নয়ন এবং আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

গণসংযোগে যুবদল নেতা ইমাদসহ নেতাকর্মীরা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে মাদক নির্মূলে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আগামী দিনে বেনাপোলের এ এলাকাকে মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে তারা কাজ করবেন বলেও আশ্বাস দেন।

তারা আরও বলেন, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতামুক্ত, আধুনিক ও বাসযোগ্য একটি ওয়ার্ড গড়ে তোলাই তাদের লক্ষ্য।

গণসংযোগে স্থানীয় বাসিন্দারা বিএনপির নেতাকর্মীদের কাছে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সর্বাধিক পঠিত

১২ আগস্ট আকাশে বিরল পূর্ণ সূর্যগ্রহণ, ২৬ বছর পর ইউরোপের মূল ভূখণ্ডে দেখা যাবে মহাজাগতিক দৃশ্য

বেনাপোলে গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও উন্নত ড্রেনেজের আশ্বাস ইমাদের

আপডেট: ০৪:০০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬