০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

অভয়নগরে ক্লিনিকসহ ৪ প্রতিষ্ঠানে দেড় লাখ টাকা জরিমানা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৫০৯

যশোরের অভয়নগরে নানা অনিয়মের অভিযোগে একটি ক্লিনিক ও তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ আগস্ট) দিনভর উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপুর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সবুজ বিশ্বাস ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে আব্দুল মকিত বিশ্বাস (প্রা.) ক্লিনিককে ১ লাখ টাকা, ফয়সাল ডায়াগনস্টিককে ১৫ হাজার টাকা, এবি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে ১৫ হাজার টাকা এবং পপুলার মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, বিভিন্ন অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশ এবং লাইসেন্স না থাকায় সরকারি হাসপাতাল এলাকার আব্দুল মকিত বিশ্বাস (প্রা.) ক্লিনিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া লাইসেন্সের মেয়াদ না থাকায় ফয়সাল ডায়াগনস্টিক ও এবি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে লাইসেন্স দেখাতে না পারা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে পপুলার মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, “উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অনিয়ম ও লাইসেন্স সমস্যার কারণে একটি প্রাইভেট ক্লিনিক এবং তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে অনুমোদন, লাইসেন্স ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সর্বাধিক পঠিত

১২ আগস্ট আকাশে বিরল পূর্ণ সূর্যগ্রহণ, ২৬ বছর পর ইউরোপের মূল ভূখণ্ডে দেখা যাবে মহাজাগতিক দৃশ্য

অভয়নগরে ক্লিনিকসহ ৪ প্রতিষ্ঠানে দেড় লাখ টাকা জরিমানা

আপডেট: ১০:৪৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬