০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

যশোরে ডিবির অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ দুইজন আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৫০৮

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে ডিবি পুলিশের এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি দল কোতয়ালী মডেল থানার লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় স্থানীয় বাসিন্দা ওলিয়ার মোল্যার বাড়ির সামনের ফাঁকা স্থান থেকে মো. ফুল মিয়া (৪৬) ও মো. ফিরোজ হোসেন (৫০) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ফুল মিয়ার কাছ থেকে ৮০ পিস এবং ফিরোজ হোসেনের কাছ থেকে ২৫ পিসসহ মোট ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ফুল মিয়া এনায়েতপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে এবং ফিরোজ হোসেন একই গ্রামের ওলিয়ার মোল্যার ছেলে।

ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শুক্রবার (৭ আগস্ট) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

ধর্ষণ মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর ‘ রিপন মিয়া

যশোরে ডিবির অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ দুইজন আটক

আপডেট: ০৬:১৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬