০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় দুই ককটেল উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৫১০

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের একটি মেহগনি বাগান থেকে ককটেল দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বালুন্ডা গ্রামের আশানুর রহমানের বাড়ির পাশের একটি মেহগনি বাগানে একটি সাদা রঙের প্লাস্টিকের হাতব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ব্যাগের ভেতরে ককটেল সদৃশ দুটি বস্তু দেখতে পেয়ে তারা বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ থেকে ককটেল দুটি উদ্ধার করে হেফাজতে নেয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা এগুলো সেখানে রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও জানান, উদ্ধার করা আলামত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সর্বাধিক পঠিত

জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, সরিয়ে নেওয়া হচ্ছে আড়াই লাখের বেশি মানুষ

বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় দুই ককটেল উদ্ধার

আপডেট: ১১:৩৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬