যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকা থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন (২৬) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক আল আমিন যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার বাসিন্দা। তিনি সাহেব আলী ওরফে ফেলুর ছেলে।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম জানান, বুধবার (৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঘোপ নওয়াপাড়া মসজিদের সামনে অভিযান চালানো হয়। এ সময় আল আমিনকে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
এ ঘটনায় যশোর কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে আল আমিনকে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।




















