১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

বাঘারপাড়ায় পারিবারিক বিরোধ থামাতে গিয়ে লাঠির আঘাতে আহত ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৫০৪

যশোরের বাঘারপাড়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষ থামাতে গিয়ে হারুন অর রশিদ (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৯ নম্বর জামদিয়া ইউনিয়নের তেঘরী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত হারুন অর রশিদ একই গ্রামের দিদার মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের সালাম বিশ্বাসের ছেলে রফিকুল ইসলাম (৩০) ও আশরাফ ইসলাম (২৫) পারিবারিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে হারুন অর রশিদ তাদের বিরোধ থামানোর চেষ্টা করলে তাকে ভারী লাঠি দিয়ে আঘাত করা হয়।

লাঠির আঘাতে হারুন অর রশিদের মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সর্বাধিক পঠিত

জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, সরিয়ে নেওয়া হচ্ছে আড়াই লাখের বেশি মানুষ

বাঘারপাড়ায় পারিবারিক বিরোধ থামাতে গিয়ে লাঠির আঘাতে আহত ১

আপডেট: ১০:১৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬