১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

চুড়ামনকাটি বাজারে প্রাইভেটচালককে হাতুড়িপেটা, ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৫০৫

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে পূর্ববিরোধের জেরে এক প্রাইভেটকার চালককে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত এবং তার কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে আরও এক যুবক আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে চুড়ামনকাটি বাজারের লাটুর চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ভাই মোস্তফা নাছের যশোর কোতোয়ালি থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, তার ছোট ভাই আবিদ হাসান রোমেল (২৬) প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ঘটনার সময় তিনি চুড়ামনকাটি বাজারে পৌঁছালে পূর্বশত্রুতার জেরে ইমরান মল্লিক তার টলি গাড়ি রাস্তার মধ্যে আড়াআড়িভাবে রেখে পথরোধ করেন। টলি গাড়ি সরিয়ে নিতে বললে ইমরান মল্লিক গালিগালাজ শুরু করেন।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে ইমরান মল্লিক, সুজন মল্লিক, বিপুল মল্লিক, আকাশ মল্লিকসহ আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি লাঠি, লোহার রড, হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে আবিদ হাসান রোমেলের ওপর হামলা চালান। হামলায় হাতুড়ির আঘাতে তার মাথা গুরুতর জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তিনি মাটিতে পড়ে গেলে অভিযুক্তরা তাকে মারধর অব্যাহত রাখেন।

এ সময় আবিদকে উদ্ধার করতে এগিয়ে গেলে মো. বাদল (১৮) নামের আরেক যুবককেও এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী দাবি করেন, হামলার সময় সুজন মল্লিক আবিদ হাসান রোমেলের প্যান্টের পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে স্থানীয়দের সহায়তায় আহত আবিদ হাসান রোমেল ও মো. বাদলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মোস্তফা নাছের যশোর কোতোয়ালি থানায় ইমরান মল্লিক, সুজন মল্লিক, বিপুল মল্লিক ও আকাশ মল্লিকের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, মামলা করায় অভিযুক্তরা পুনরায় হামলা চালাতে বা মিথ্যা মামলায় হয়রানি করতে পারে। তবে এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সর্বাধিক পঠিত

অনৈতিক সম্পর্কের অভিযোগে হবিগঞ্জে ইউনিয়ন জামায়াতের আমির বহিষ্কার

চুড়ামনকাটি বাজারে প্রাইভেটচালককে হাতুড়িপেটা, ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট: ১০:০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬