১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

বগুড়ায় বাসচাপায় ৬ দিনমজুর নিহত, আহত অন্তত ১৫

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৫০৮

বগুড়া সদরের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় যাত্রীবাহী বাসচাপায় ছয় দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান জানান, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস ভোরে এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় পৌঁছালে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে কাজের সন্ধানে অপেক্ষমাণ দিনমজুরদের ওপর উঠে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন দিনমজুর নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয়জনে।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বাধিক পঠিত

অনৈতিক সম্পর্কের অভিযোগে হবিগঞ্জে ইউনিয়ন জামায়াতের আমির বহিষ্কার

বগুড়ায় বাসচাপায় ৬ দিনমজুর নিহত, আহত অন্তত ১৫

আপডেট: ১০:০০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬