১২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

যশোরে চোর সন্দেহে গণপিটুনি, গুরুতর আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৫০৭

যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। বর্তমানে তিনি হাসপাতালের পুলিশি তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ৩ নম্বর ইছালি ইউনিয়ন পরিষদের অন্তর্গত নঙ্গরপুর মোড়ে এ ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার ব্যক্তি হলেন যশোর সদর উপজেলার চুরামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা (সদরপাড়া) গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে খোকন মল্লিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে নঙ্গরপুর মোড়ে খোকন মল্লিককে সন্দেহভাজন চোর হিসেবে আটক করে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে ইছালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) জীবন কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে রক্তাক্ত অবস্থায় খোকন মল্লিককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসার নির্দেশ দেন। বর্তমানে তিনি পুলিশি তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি গণপিটুনির ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে চোর সন্দেহে গণপিটুনি, গুরুতর আহত

যশোরে চোর সন্দেহে গণপিটুনি, গুরুতর আহত

আপডেট: ১২:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬