০১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঝালকাঠিতে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৫০৭

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শহরের একটি ভাড়া বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত গৃহবধূর নাম মলিনা রায় (৪৫)। তিনি রতন রায়ের স্ত্রী এবং টিএনটি রোড এলাকার তপন হালদারের বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মলিনা রায়ের পরিবারের সদস্যরা কীর্তিপাশা ইউনিয়নের রথযাত্রা উৎসবে অংশ নিতে বাড়ির বাইরে ছিলেন। রাতের দিকে তারা বাসায় ফিরে ঘরের ভেতর বস্তাবন্দি অবস্থায় মলিনা রায়ের মরদেহ দেখতে পান। একই সঙ্গে বাসার দুটি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো করে রেখে যায় বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে রাত ৮টা ২০ মিনিটের দিকে মরদেহটি ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয় এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলের আলামত ও মরদেহের প্রাথমিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধ করে মলিনা রায়কে হত্যা করার পর মরদেহটি বস্তায় ভরে রেখে যায়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে। এটি চুরির উদ্দেশ্যে সংঘটিত হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত শেষে জানা যাবে।

ঝালকাঠি সদর থানা পুলিশ জানিয়েছে, হত্যার রহস্য উদঘাটন, ঘটনার কারণ নির্ণয় এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে জেলা এনএসআই সূত্র জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

এ ঘটনায় টিএনটি রোড এলাকাসহ পুরো ঝালকাঠি শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সর্বাধিক পঠিত

যশোরে চোর সন্দেহে গণপিটুনি, গুরুতর আহত

ঝালকাঠিতে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার,

আপডেট: ১২:৩৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬