০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

২০২৬ সালের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ ### সৌদিতে ২৭ মে, বাংলাদেশে ২৮ মে উদযাপনের সম্ভাবনা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৫০৯

ধর্ম ডেস্ক**
মহান ত্যাগের মহিমায় উদযাপিত পবিত্র ঈদুল আজহা ও হজকে ঘিরে বিশ্ব মুসলিম উম্মাহর মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি ও অপেক্ষা। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব এবং বিভিন্ন দেশের সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ সামনে এসেছে।

সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম্মুল কুরা’ অনুযায়ী, আগামী বছরের ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। ক্যালেন্ডার হিসাব অনুযায়ী, আগামী ১৬ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে হবে ৩০তম দিন। সে হিসেবে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং পরবর্তী হিসাব অনুযায়ী ২৭ মে ঈদুল আজহা পালনের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছে মুসলিম জীবন বিষয়ক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম
সংযুক্ত আরব আমিরাতও বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে জানিয়েছে, আগামী ২৬ মে আরাফাতের দিন পালিত হতে পারে। সে অনুযায়ী ২৭ মে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

এদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপন করা হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পর শুরু হয় জিলহজ মাস এবং এ মাসের ১০ তারিখে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে জিলহজ মাসের শুরু এবং ঈদের চূড়ান্ত তারিখ।

ধর্মপ্রাণ মুসলমানরা ইতোমধ্যে কোরবানি ও হজের প্রস্তুতি নিতে শুরু করেছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হজ ব্যবস্থাপনা ও ঈদকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়েছে।

বেনাপোল কাস্টমসের অভিযানে আটক ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ প্রকাশ্যে নিলাম

২০২৬ সালের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ ### সৌদিতে ২৭ মে, বাংলাদেশে ২৮ মে উদযাপনের সম্ভাবনা

আপডেট: ১১:১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬