০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

শার্শায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

যশোরের শার্শা উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সম্রাট হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
* পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে ওই শিশুটি তার তিন সঙ্গীর সাথে শালকোনা গ্রামের এড়োখাল ব্রিজের পাশে কাশফুল আনতে যাচ্ছিল। পথে সম্রাট হোসেন শিশুটিকে জোরপূর্বক তার বাইসাইকেলে তুলে নিয়ে যায়। পরে গ্রামের একটি পাটক্ষেতে অবস্থিত সৌর বিদ্যুতের খুঁটির কাছে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় শিশুটির চিৎকারে মাঠের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সম্রাট কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত সম্রাটকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে শিশুটির মা বাদী হয়ে মামলা করার পর আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির জবানবন্দি গ্রহণ ও অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বাধিক পঠিত

শার্শায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

আপডেট: ০৭:৪৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬