০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মহান মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৬০৩

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত জাতীয়তাবাদী শ্রমিক দলের বিশাল সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১ মে) বিকাল সোয়া ৪টার দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছান।

এর আগে বিকাল ৩টায় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতারা শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি এবং কর্মপরিবেশ উন্নয়নের দাবিতে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

যদিও পূর্বঘোষণা অনুযায়ী সমাবেশ শুরু হওয়ার কথা ছিল দুপুর আড়াইটায়, তবে সকাল থেকেই ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা—গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ থেকে হাজার হাজার শ্রমিক নয়াপল্টনে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

শ্রমিকদের উপস্থিতিতে নয়াপল্টনের সীমানা ছাড়িয়ে জনসমাগম ছড়িয়ে পড়ে কাকরাইল, নাইটিঙ্গেল মোড় এবং ফকিরাপুল পর্যন্ত। সমাবেশ ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা যায়।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

মহান মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট: ০৬:৪৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬