০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মণিরামপুরে দুই রাজনৈতিক নেতার ওপর হামলা, এলাকায় উত্তেজনা

যশোরের মণিরামপুরে পৃথক দুই ঘটনায় জামায়াত ও ছাত্রদল সংশ্লিষ্ট দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, শুক্রবার রাত প্রায় ১টার দিকে বাড়ি ফেরার পথে মণিরামপুর কাঁচাবাজার এলাকায় পৌঁছালে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা আ.স.ম. ওবায়দুল্লাহর পথরোধ করা হয়। অভিযোগ অনুযায়ী, ইজাজুলসহ ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি তাকে রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি উপজেলার পাড়িয়ালী গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, একই রাতে সাড়ে ৯টার দিকে কাঠালতলা-হালসা সড়কে কলেজ ছাত্রদল নেতা সিফাত আল সাফিনের ওপর হামলার ঘটনা ঘটে। বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সাঈদ জানান, দুটি ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

মণিরামপুরে দুই রাজনৈতিক নেতার ওপর হামলা, এলাকায় উত্তেজনা

আপডেট: ০৭:১৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬